শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধের ইতি টানার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো উচিত যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে এবং ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকিও কমাবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেইন এফেয়ার্স-এ প্রকাশিত এক নিবন্ধে জারিফ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একটি রূপরেখা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মুখ্য ব্যক্তি ছিলেন তিনি।

জারিফের প্রস্তাবিত পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো হলো—

ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে নিজ দেশের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো যেতে পারে—যা আগে ওয়াশিংটন প্রত্যাখ্যান করলেও বর্তমান পরিস্থিতিতে নতুনভাবে বিবেচিত হতে পারে।   

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ‘আক্রমণ না করার নীতি’ স্বাক্ষরের জন্যও প্রস্তুত থাকা উচিত ইরানের। এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে একে অপরের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হবে।

দুদেশের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও দিতে পারে তেহরান, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।

জারিফ মনে করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরান তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমিয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে বেশি মনোযোগ দিতে পারবে। এতে ইরানিরা একটি নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়