শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোসাদের সদরদপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরকে লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান।  দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়।  হামলাটি ইসরাইলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এই হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।  পাশাপাশি, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়