শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১২:০৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবানন যুদ্ধবিরতির বাইরে, ইসরায়েলি হামলাকে ‘আলাদা যুদ্ধ’ বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেন, মূলত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কারণে লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

সাম্প্রতিক লেবাননে ইসরায়েলের হামলাকে ‘একটি আলাদা যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই গোষ্ঠীকে ‘সমাধান করা হবে’।

এর আগে লেবাননে নতুন দফার ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছে কয়েক শ মানুষ।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আলজাজিরাকে বলেন, ‘বৈরুত ও অন্যান্য এলাকায় (ইসরায়েলি) বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।’

লেবানন রেডক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুল্যান্স হামলার শিকার এলাকাগুলো থেকে আহতদের সরিয়ে নেওয়ার কাজ করছে।

ইসরায়েলি হামলায় কয়েক শ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে।

এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। দেশটি (ইসরায়েল) বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।

লেবাননে দখলদার ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান। যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল লেবাননে যে ক্রাইম করেছে। সেটির শাস্তি তারা দেবেন।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত। আর ইসরায়েল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধু বুলেট দিয়েই প্রতিহত করা যাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়