শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

আবারো গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ নিয়ে ন্যাটোকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।  হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটে’র সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন। 

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না।  আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো!’

এখানে ট্রাম্প মূলত গ্রিনল্যন্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার তার আগের পরিকল্পনার কথাই ইঙ্গিত করেছেন। এই প্রস্তাবটি ন্যাটোর অনেক মিত্র দেশের বিরোধিতার মুখে পড়েছিল।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তাদের বৈঠকটি ছিল ‘খোলামেলা’।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর বিশ্ব এখন ‘নিশ্চিতভাবেই আরও নিরাপদ’ বলে তিনি বিশ্বাস করেন।

তথ্যসূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়