শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"এখন মনে হচ্ছে আমি আল-আকসার মালিক"

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির রোববার জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছেন। এরপর তিনি বলেছেন, সেখানে পা রেখে তার মনে হচ্ছে তিনিই সে জায়গার মালিক। তিনি ইহুদিদের জন্য আরও বেশি প্রবেশাধিকার চান বলেও জানিয়েছেন।

তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বেন গভির বলেন, ‘আমার আজ মনে হচ্ছে, আমিই এখানের মালিক। এখনো আরও অনেক কাজ বাকি, আরও উন্নতি দরকার। আমি প্রধানমন্ত্রীকে আরও বেশি করতে চাপ দিতে থাকব। আমাদের আরও উপরে উঠতে হবে।’

এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরাইল ৪০ দিনের বেশি বন্ধ রাখার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দিয়েছে। বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং শুক্রবার জুমা নামাজেও ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারেননি।

আল-আকসা মসজিদ ইসলামের অন্যতম পবিত্র স্থান। দশকের পর দশক ধরে চলে আসা একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় মসজিদটির ইসলামি চরিত্র স্বীকৃত এবং মুসলিম কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। এই চুক্তি অনুযায়ী ইহুদিরা সেখানে যেতে পারলেও কোনো প্রার্থনা করতে পারেন না। কিন্তু ইসরাইল বারবার এই চুক্তি ভেঙেছে।

আল-আকসার তত্ত্বাবধায়ক জর্ডান বলেছেন, বেন গভিরের এই সফর স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন এবং এটি ‘পবিত্রতার অবমাননা, নিন্দনীয় উত্তেজনা ও অগ্রহণযোগ্য উস্কানি।’ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দফতর সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ এলাকার পরিস্থিতি আরও অস্থির করে তুলতে পারে।

বেন গভিরের মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী ইহুদি দর্শনার্থীদের জন্য আরও বেশি প্রবেশের সুযোগ ও প্রার্থনার অনুমতি চাইছেন। তিনি সেখানে প্রার্থনাও করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়