শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতি থেকে সরে এসে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। তাদের মতে, এই অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। এরপর থেকেই কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ইরানকে প্রণালি খুলতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

সৌদি কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান বাব আল-মান্দেব প্রণালিতেও প্রভাব ফেলতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ পথটি বৈশ্বিক বাণিজ্য ও বিশেষ করে সৌদি তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ ও বাব আল-মান্দেব উভয় প্রণালিই বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে বিবেচিত। এই দুটি পথের যেকোনো একটিতে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়