শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল, নতুন নিয়ম চালু কেডিএনের

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর জন্য নির্ধারিত ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। https://fwcms.com.my/ লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন জমা দেয়া যাবে।

নতুন ব্যবস্থার আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয় জানায়, আবেদন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে একটি ফ্লো-চার্ট প্রকাশ করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে।

তবে ২০২৫ সালের অবশিষ্ট কোটা সীমার ওপর নির্ভর করে আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। কেবল সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্যই আবেদন করা যাবে। কোনো খাতে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওই ক্যাটাগরিতে আবেদন বন্ধ হয়ে যাবে।

আবেদনকারীদের আগে থেকেই যোগ্যতার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত শর্ত, মানদণ্ড ও প্রয়োজনীয় নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে প্রকাশিত রয়েছে।

নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়