শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে একযোগে কাজ করছে রাশিয়া ও চীন। দেশ দুটি বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে তাদের সক্ষমতা ও সম্পদ ব্যবহার করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা রাশিয়া ও চীনকে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল শক্তি হিসেবে দেখেন বলে জানান। তিনি বলেন, “দুটি দেশই শুধু রাষ্ট্র নয়, বরং দুটি ভিন্ন সভ্যতা, দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা, সম্পদ এবং ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকেও তারা বিশাল। তারা পৃথিবীকে বিপদমুক্ত করতে কার্যকরভাবে তাদের এসব সম্ভাবনা ও সম্পদ একত্রিত করছে।”

জাখারোভা আরও বলেন, “মস্কো ও বেইজিংয়ের লক্ষ্য কোনও অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া নয়, বরং আন্তর্জাতিক পরিস্থিতিকে স্থিতিশীল করা। কোন সভ্যতা কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে বিতর্ক নয়, বরং আমাদের দুই দেশ আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে, এটাই গুরুত্বপূর্ণ।”

এদিকে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফর করেছেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র সঙ্গেও সাক্ষাৎ করেন। সূত্র: তাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়