শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের নতুন রণপরিকল্পনা: লেবানন ও ইরান ফ্রন্টে উচ্চ সতর্কতা ঘোষণা

দক্ষিণ লেবানন সফরকালে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ঘোষণা দিয়েছেন, তিনি লেবানন ও ইরান উভয় ফ্রন্টের জন্য নতুন রণপরিকল্পনা অনুমোদন করেছেন। মঙ্গলবার জেনারেল স্টাফ ফোরামের সঙ্গে বসে এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো চূড়ান্ত করা হয় বলে তিনি জানান।

বেত লিফ এলাকায় আইডিএফ-এর ১৬২তম ডিভিশন পরিদর্শনকালে জামির বলেন, গতকাল (মঙ্গলবার) আমি ভবিষ্যতের পরিকল্পনাগুলো অনুমোদন করেছি। আমরা নিরবচ্ছিন্নভাবে পরিস্থিতি মূল্যায়ন করছি এবং লেবানন ও ইরান উভয় ক্ষেত্রেই পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা অনুমোদন করছি।

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যৌথ অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, যৌথ অভিযানে আমরা ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে আঘাত করেছি, তাদের প্রতিরক্ষা সক্ষমতা কেড়ে নিয়েছি এবং তাদের দুর্বল করে দিয়েছি। এখন আমাদের নিশ্চিত করতে হবে তারা যেন পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও সাফল্য অর্জন করতে না পারে।

ইসরায়েলি সেনাপ্রধান জানান, আইডিএফ বর্তমানে অত্যন্ত উচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছে। তিনি বলেন, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো সশস্ত্র ও প্রস্তুত রয়েছে এবং লক্ষ্যবস্তুগুলো সিস্টেমে লোড করা আছে। আমরা জানি কীভাবে মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী হামলা শুরু করতে হয়।

লেবানন প্রসঙ্গে জামির দাবি করেন, গত মাসে সংঘাত বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১ হাজার ৭০০ জনের বেশি সদস্য নিহত হয়েছে, যা এই সংগঠনের জন্য একটি বড় আঘাত। তিনি আরও জানান, দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত পুরো এলাকাটিকে হিজবুল্লাহর জন্য মৃত্যুপুরী হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়