শিরোনাম
◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকালে সৌদি যুবরাজের আমন্ত্রণে এই ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ফোনালাপে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সুবিধার নীতি মেনে চীন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

এ বছর দুই দেশের মধ্যে ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্ব’ প্রতিষ্ঠার দশম বার্ষিকী উল্লেখ করে শি জিনপিং বলেন, চীন ও সৌদি আরবের সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত প্রসারিত করতে এবং চীন ও আরব দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতে বেইজিং আগ্রহী।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর জোর দিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন অবিলম্বে একটি ব্যাপক যুদ্ধবিরতি ও শত্রুতা বন্ধের পক্ষে। তিনি হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাভাবিক নৌচলাচলের জন্য এই প্রণালি অবশ্যই উন্মুক্ত থাকা উচিত, যা আঞ্চলিক দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের জন্য জরুরি। এ ছাড়া এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রসারে এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে চীন সমর্থন জানিয়ে আসছে।

জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত। বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে। সৌদি আরব আলোচনার মাধ্যমে সংঘাত ও মতপার্থক্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতির অবনতি এড়াতে চায় বলে জানান তিনি।

মোহাম্মদ বিন সালমান আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা, পুনরায় যুদ্ধ শুরু হওয়া প্রতিরোধ করা এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সৌদি আরব কাজ করছে। এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে সৌদি আরব আগ্রহী। সূত্র: সিএমজি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়