শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে পেট্রোল-ডিজেলের দাম কমাল চীন

বিশ্ববাজারের প্রবণতার সঙ্গে মিল রেখে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।

চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক তেলের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ৫০ লিটার জ্বালানি কিনতে এখন চালকদের প্রায় ৩ ডলার পর্যন্ত কম খরচ হবে।

ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এর আগে একাধিকবার জ্বালানির দাম বাড়িয়েছিল বেইজিং। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তনের কারণে এবার উল্টো পথে হাঁটল দেশটি।

এদিকে শি জিনপিং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়