শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০২:২৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিপ্টো লেনদেনে নজরদারি বাড়িয়ে ইরানের কোটি ডলার জব্দ

ইরানের ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে ট্রাম্প প্রশাসন । তেহরানের উপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে। প্রচলিত অর্থব্যবস্থায় নিষেধাজ্ঞা থাকায় এবং লেনদেন স্থগিত করে দেয়ায় ইরান ক্রিপ্টোকারেন্সি এবং বিভিন্ন ডিজিটাল মুদ্রায় লেনদেন বাড়িয়েছে। বর্তমানে ইরানের আয়ত্বে থাকা ক্রিপ্টকারেন্সির মূল্যমান ৭৮০ কোটি ডলার ছাড়িয়েছে। ব্লক চেইন বিশ্লেষকদের মাধ্যমে এসব অর্থ সনাক্ত করছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, তেহরানের তহবিল গঠন, স্থানান্তর এবং দেশে টাকা ফিরিয়ে নেওয়ার সক্ষমতা ধ্বংস করতে মার্কিন অর্থ বিভাগ কাজ চালিয়ে যাবে। তিনি জানান, ইরান সংশ্লিষ্ট বেশ কিছু ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এসব তহবিল জব্দ করা হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান ছদ্মবেশী প্রতিষ্ঠান ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতির পাশাপাশি ডিজিটাল মুদ্রার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এধরণের লেনদেনও বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরো জোরদার করার পাশাপাশি অন্যান্য আর্থিক চ্যানেলগুলোও বন্ধ করে ইরান সরকারকে চাপে ফেলতে চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়