শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষতি, তথ্য গোপনের অভিযোগ

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সরঞ্জামের যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা অনুমিতভাবে প্রকাশিত হয়েছে, বাস্তবিক ক্ষয়ক্ষতি তার চেয়েও অনেক বেশি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক সরঞ্জামে ইরান পাল্টা হামলা শুরু করে। এই হামলায় প্রকাশিত ক্ষয়ক্ষতির চেয়েও ‘আরও বিস্তৃত’ ক্ষতি হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের সাতটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর যে ক্ষতি হয়েছে, তা ‘প্রকাশ্যে স্বীকার করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ’ এবং এগুলো মেরামতে কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, ইরান ডজনখানেক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে—গুদামঘর, কমান্ড সদর দপ্তর, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো, রানওয়ে, উচ্চমানের রাডার ব্যবস্থা এবং ডজনখানেক বিমান।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ্যে এসব ক্ষতির বিস্তারিত তুলে ধরেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়ন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ব্যক্তিগতভাবে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ বা মেরামতের সম্ভাব্য খরচ নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না। এনবিসিকে এক কংগ্রেশনাল সহকারী বলেছেন, ‘আমরা কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞেস করছি, কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না। এমনকি পেন্টাগন যখন ইতিহাসের সর্বোচ্চ বাজেট চাচ্ছে, তখনো না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি ও মেরামতের সম্ভাব্য ব্যয় আবারও একটি বিতর্ক উসকে দিতে পারে—ইরানের মতো প্রতিপক্ষের এত কাছাকাছি মার্কিন ঘাঁটি রাখা কতটা যৌক্তিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়