শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৪০ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন

যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। রোববার (২৬ এপ্রিল) ভোরবেলা এই আগুনের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোররাতে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। অগ্নিনির্বাপক বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারেনি বলে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়্যাল এয়ার ফোর্সের নিজস্ব কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও নিশ্চিত হওয়া গেছে।

তবে ওই বিমানঘাঁটিতে বর্তমানে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কিন বিমান বাহিনীর চলমান সামরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়