শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:১৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ডনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ বলেন, আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি

৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন একাধিক বন্দুক ও ছুরি নিয়ে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে নিরাপত্তা চৌকি ভাঙার চেষ্টা করেন। ওই সময় ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন। তিনি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর বলরুমের কাছাকাছি হোটেল কমপ্লেক্সের ভেতরেই তাকে নিয়ন্ত্রণে আনা হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ তিনি সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেনের কথিত ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি পড়ছিলেন। ট্রাম্প হামলাকারীকে ‘র‌্যাডিকালাইজড’, ‘খ্রিস্টবিরোধী’ এবং ‘খুব অসুস্থ ব্যক্তি’ বলে মন্তব্য করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।

ঘটনার কয়েক ঘণ্টা পর ট্রাম্প রোববার সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও’ডনেলের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারের শুরুতে তিনি তুলনামূলক শান্ত ছিলেন এবং অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একধরনের সহমর্মিতাও প্রকাশ করেন। কিন্তু ও’ডনেল যখন অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি পড়েন- ‘আমি আর কোনো পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতককে আমার হাত দিয়ে তার অপরাধ ঢাকতে দেব না’, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন, আমি জানতাম আপনি এটা পড়বেন। কারণ আপনারা ভয়ংকর মানুষ। এরপর তিনি জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ, সে এটা লিখেছে। কিন্তু আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।’

ও’ডনেল প্রশ্ন করেন, আপনি কি মনে করেন, সে আপনাকেই ইঙ্গিত করছিল?
কিন্তু ট্রাম্প প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি পেডোফাইল নই।’

তিনি মনে করেন, এটি তার সঙ্গে বিতর্কিত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের সম্পর্ক নিয়ে ইঙ্গিত। যদিও ম্যানিফেস্টোতে এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। ট্রাম্প বলেন, আপনি একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়ছেন? এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হয়েছি। তিনি আরও বলেন, আপনাদের অন্য পাশের বন্ধুরাই এসব ঘটনায় জড়িত ছিল। ধরা যাক এপস্টেইন বা অন্য বিষয়গুলোতে। কিন্তু আপনি এসব পড়ে আমাকে দোষারোপ করছেন- এটা লজ্জাজনক।

হামলাকারী সম্পর্কে ট্রাম্প বলেন, আমি তার ম্যানিফেস্টো পড়েছি। সে র‌্যাডিকালাইজড। আগে সে খ্রিস্টান বিশ্বাসী ছিল। পরে খ্রিস্টবিরোধী হয়ে গেছে। সম্ভবত সে খুব অসুস্থ একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্রেট নেতাদের ‘ঘৃণামূলক বক্তব্য’কেও দায়ী করেন এবং বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক।

শনিবারের ওই ডিনারে গুলির শব্দ শোনার সময় তিনি ‘ভয় পাননি’ বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমি জীবন বুঝি। আমরা এক পাগলাটে পৃথিবীতে বাস করছি।

গত দুই বছরে এটি ট্রাম্পের ওপর তৃতীয় হত্যাচেষ্টা বলে উল্লেখ করা হয়। কেন গুলি ছোড়ার পর তাকে সরিয়ে নিতে সিক্রেট সার্ভিস সময় নিয়েছিল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দেখতে চেয়েছিলাম কী ঘটছে। আমি তাদের এত সহজে কাজটা করতে দিচ্ছিলাম না। আমি বলেছিলাম, একটু অপেক্ষা করো, দেখি কী হচ্ছে। তিনি আরও জানান, তিনি আবার অনুষ্ঠানস্থলে ফিরে যেতে চেয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়