শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলা, নিহত ৭

আফগানিস্তানের পূর্ব প্রদেশের কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাতজন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।

আফগানিস্তানের তালেবান সরকার বলছে, আহতদের মধ্যে ৩০ জনই কুনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

এদিকে, হামলার অভিযোগটি অস্বীকার করেছে পাকিস্তান সরকার। এটা মিথ্যা তথ্য বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

তালেবানরা বলছে, কুনার প্রদেশে হামলায় মর্টার ও রকেট ছোড়া হয়েছে, অন্যদিকে অন্যান্য সূত্র বিবিসিকে জানিয়েছে হামলায় যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কুনার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়