শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ১০:৩১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে রাজ্যপালের অনুমোদন পেলেন থালাপতি, রোববার শপথ

অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য রাজ্যপালের অনুমোদন পেয়েছেন। তার দল তামিলাগা ভেটরি কারাগম (টিভিকে) ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সক্ষম হওয়ার পর এই অনুমোদন দেয়া হয়। আগামীকাল রোববার (১০ মে) স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজয়।

শনিবার (৯ মে) টিভিকের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিজয় রাজ্যপালের কাছে ১২০ জন বিধায়কের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। বিদুথালাই চিরুথাইগল কাচ্চি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম) এবং কংগ্রেসসহ একাধিক দল জোট সরকার গঠনের জন্য টিভিকে প্রধানকে ‘নিঃশর্ত সমর্থন’ দিয়েছে।

সরকার গঠনের আমন্ত্রণ চেয়ে গত এক সপ্তাহে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। অবশেষে চতুর্থবারে পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। এর আগে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থনপত্রের অভাবে তার সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে টিভিকে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের আরও ১০টি আসনের প্রয়োজন ছিল। ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে দলটি কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) সমর্থন চায়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ৪ মে।

দুটি বিধানসভা আসন থেকে জয়ী হওয়ায় বিজয়কে একটি আসন ছাড়তে হচ্ছে, ফলে টিভিকের আসন সংখ্যা কমে ১০৭ হবে। কংগ্রেসের পাঁচজন বিধায়ক এবং সিপিআই, সিপিআই(এম), ভিসিকে ও আইইউএলের দুজন করে বিধায়কসহ সমর্থনকারী দলগুলোর সম্মিলিত শক্তি বিধানসভায় জোটের মোট আসন সংখ্যা ১২০-এ উন্নীত করেছে। তাতে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথও প্রশস্ত হয়েছে।  সূত্র: ইন্ডিয়া টুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়