শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০২:৩২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্জির মেয়ে গড়লেন এমবিবিএসে ইতিহাস 

দরিদ্র দর্জি বাবা কাঁপা হাতে মেয়ের গলায় একের পর এক ১৭টি স্বর্ণপদক পরিয়ে আনন্দাশ্রুতে সিক্ত হলেন।

অভাবের সাথে আজন্ম লড়াই করা এই দর্জির মেয়ে কান্দিল মুর্তজা শুধু ডাক্তারই হননি, মেধার সর্বোচ্চ শিখরে আরোহণ করে পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন।

সমাবর্তন মঞ্চে যখন একের পর এক স্বর্ণপদক কান্দিলের গলায় উঠছিল, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো মিলনায়তন; এ যেন কেবল এক শিক্ষার্থীর সাফল্য নয়, বরং এক অদম্য পিতার আজীবন সংগ্রামের শ্রেষ্ঠ স্বীকৃতি।
 
পাকিস্তান টুডের প্রতিবেদন মতে, হরিপুরের কৃতী শিক্ষার্থী কান্দিল মুর্তজা খাইবার গার্লস মেডিকেল কলেজের শিক্ষার্থী এমবিবিএস প্রোগ্রামে রেকর্ডসংখ্যক ১৭টি স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পেশোয়ারে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে তার এই অনন্য সাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোহেল আফ্রিদি কান্দিলের হাতে পদকগুলো তুলে দিচ্ছেন, আর পাশে গর্বিত পিতা পরম মমতায় দাঁড়িয়ে আছেন।
কলেজের ইতিহাসে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর অর্জিত এটিই সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক। অনুষ্ঠানে অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও সম্মানিত করা হয়, যাদের মধ্যে মুকাদ্দাস ১০টি এবং সাবিহ ৭টি স্বর্ণপদক লাভ করেন।
 
গণমাধ্যমের সাথে আলাপকালে কান্দিলের বাবা তাদের পরিবারের শিক্ষাগত সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, কান্দিলের এক বোন বর্তমানে খাইবার মেডিকেল কলেজে অধ্যয়নরত।
 
অন্য এক বোন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এফআইএ) গ্রেড-১৭ অফিসার হিসেবে কর্মরত। তৃতীয় কন্যা পিএইচডি শেষ করে বর্তমানে ইসলামাবাদে কর্মরত আছেন। তাঁদের একমাত্র ছেলেও একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।

কান্দিলের এই অভাবনীয় সাফল্য অনলাইন জগতে প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে। অনেকেই তার একাগ্রতা, মেধা ও শিক্ষায় তার পরিবারের ত্যাগ ও সংগ্রামের ভূয়সী প্রশংসা করছেন। 
 
সূত্র: পাকিস্তান টুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়