শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাত নয়, আলোচনার পক্ষে ইরান: পোপকে পেজেশকিয়ানের বার্তা

ইরান এখনও কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৬ মে) ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যে সামরিক আগ্রাসন চালানো হয়েছে, তার বিরুদ্ধে পোপের নৈতিক ও যৌক্তিক অবস্থানের জন্য তেহরান গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছে।

বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরান ‘বৈধ আত্মরক্ষার কাঠামোর মধ্যে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একইসঙ্গে তিনি আমেরিকার সব ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছে। জবাবে তেহরান ইসরায়েল ও পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ইসলামাবাদের ওই উদ্যোগ ব্যর্থ হয়। এর কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

ইরানি প্রেসিডেন্টের এই বার্তায় স্পষ্ট হয়েছে যে, তেহরান সংঘাত বাড়াতে চায় না, তবে আত্মরক্ষার অধিকারও ছাড়বে না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়