শিরোনাম
◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১২:১২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শনিবার এক প্রতিবেদনে এ দাবি করা হয়। সূত্রের তথ্যানুযায়ী, ঈদুল আজহার আগেই এ হামলা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই ইরান নতুন হামলার মুখে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা প্রস্তুত করেছেন, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানে আরও ব্যাপক বোমা হামলা চালানো এবং বিশেষ বাহিনী দিয়ে স্থল অভিযান পরিচালনা করে পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিরতি ভেঙে গেলে সম্ভাব্য নতুন অভিযানের নাম অপারেশন স্লেজহ্যামার রাখার বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন।

প্রতিবেদন অনুযায়ী, এবারের হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়ে কয়েকগুণ বেশি ভয়াবহ হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়