শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:১৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে সই শি-পুতিনের

জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে সম্মত হয়েছেন চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই দুই নেতা অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

পুতিনের সফরের শুরুতে ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে ৪০টি চুক্তি স্বাক্ষর হবে। তবে বুধবার ২০টিতে স্বাক্ষরের কথা জানিয়েছে ক্রেমলিন। বাকিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত। চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। সেখানে বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা এবং চীন ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা থাকবে।

এর আগে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। এটি সর্বোচ্চ স্তরের কৌশলগত অংশীদারত্বে পৌঁছেছে। দুই দেশ একে অপরকে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার চোখে দেখে। 

চীনের নেতা বলেন, ‘উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করবে।’ প্রযুক্তিখাতের নানা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় উপাদান বিরল খনিজের অন্যতম উৎস বলা হয় চীনকে। এ খাতের বিশ্ববাজারে তাদের বড় নিয়ন্ত্রণ আছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে চীন সফর করেন। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। ট্রাম্পের বহরে ছিলেন অত্যাধুনিক চিপ ও সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই চিপ ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য বিরল খনিজ অপরিহার্য।

বক্তব্য শেষ করার আগে শি জিনপিং আন্তর্জাতিক ন্যায়বিচার ও একতরফা বলপ্রয়োগের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইতিহাস পরিপন্থী কর্মকাণ্ডের বিরোধিতার ক্ষেত্রে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল পরাশক্তির মতো ভূমিকা পালন করা উচিত।

সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য যেকোনো বহিরাগত প্রভাব ও নেতিবাচক বিষয় থেকে সুরক্ষিত থাকবে। রাশিয়া চীনে নিরবচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে প্রস্তুত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়