শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরাসি নিষেধাজ্ঞায় ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী বেন-গভির

গাজা অভিমুখী সাহায্যকারী বহরের (ফ্লোটিলা) ফরাসি কর্মীদের প্রতি ‘অগ্রহণযোগ্য আচরণের’ দায়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের ওপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, তারা গাজা অভিমুখী এই সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে একমত নন। কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক এবং কনস্যুলার পরিষেবাগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। 

তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের ওপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না, বিশেষ করে তা যদি কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে বা তার ইন্ধনে আসে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ফরাসি নাগরিকদের ওপর এই বর্বরতা নতুন কিছু নয়। এটি মূলত বেন-গভিরের দীর্ঘদিনের আপত্তিকর বক্তব্য, উগ্র কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনবরত ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিকতারই একটি অংশ।

সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বিদেশি মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর তাদের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হিসেবেই ফ্রান্স সরকার ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়