শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৯:০৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার ৭০ শতাংশ দখলে নিতে সেনাবাহিনীকে নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। 

অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, হামাসের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার করা হচ্ছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি, যা আগে ছিল ৫০ শতাংশ। এখন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য আমার নির্দেশ হলো প্রথমত গাজার ৭০ শতাংশ এলাকা নিজেদের কবজায় নেওয়া, আমরা এটা দিয়েই শুরু করতে চাই। 

নেতানিয়াহুর এই বক্তব্যের সময় উপস্থিত শ্রোতারা পুরো গাজা উপত্যকাই দখল করে নেওয়ার পক্ষে স্লোগান দেন।

অবশ্য গত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পাঠানো মানচিত্রগুলোতে দেখা গেছে, গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইতোমধ্যেই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের এই নতুন দখলদারত্বের ফলে গাজার বিধ্বস্ত অঞ্চলের একটি ছোট্ট ও সংকীর্ণ অংশে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি নাগরিককে ঠাসাঠাসি করে আশ্রয় নিতে বাধ্য করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনীকে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নামে পরিচিত একটি সীমারেখা পর্যন্ত পিছু হটার কথা বলা হয়েছিল, যা গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকাজুড়ে অবস্থিত। তবে গত মঙ্গলবার হামাস ইসরায়েলের বিরুদ্ধে সেই সীমারেখা পরিবর্তনের অভিযোগ এনে এক বিবৃতিতে জানিয়েছে, এটি যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট ও চলমান লঙ্ঘন। জোরপূর্বক মাটিতে নতুন বাস্তবতা তৈরি করার এই নগ্ন প্রচেষ্টা মূলত গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের যেকোনো বাস্তব সম্ভাবনাকে নস্যাৎ করার লক্ষ্যেই করা হচ্ছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান, আল-জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়