শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর  গাড়ি বহরে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। তবে হামলার কিছুক্ষণ আগেই তিনি লক্ষ্যবস্তু গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

দখলদার রাষ্ট্রটির সরকারি সম্প্রচারমাধ্যম কান এর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মেজর জেনারেল মিলো। ওই সময় তিনি কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিলো ও তার এক সহকারী গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ ড্রোন তাদের গাড়িতে আঘাত হানে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তারা অক্ষত থাকেন।

ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশের অনুমতি দেওয়ার পর ঘটনাটি সামনে আসে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে চাচ্ছে।

গত সপ্তাহে কান জানিয়েছিল, ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে হিজবুল্লাহ। সংগঠনটি ড্রোন ও অন্যান্য ইউএভি ব্যবহার করে সমন্বিত হামলার মাধ্যমে ইসরায়েলের কমান্ড ও প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। জেনারেল রাফিকে লক্ষ্য করে চালানো হামলাকে সেই পরিকল্পনারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়