শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইসরায়েল সংঘাতে সাময়িক বিরতি, ট্রাম্পের অনুরোধে বদলালো পরিস্থিতি

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। 

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের বরাতে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধের পর ইরানে পরিচালিত হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং সিদ্ধান্তটি কৌশলগত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

একই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি শহরগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পাল্টা আঘাত হানবে।

অন্যদিকে, ইরানও ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিয়ে বলেছে, লেবাননে হামলা অবশ্যই বন্ধ করতে হবে।

প্রতিবেদনে উল্লেখিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। ইসরায়েল সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়