শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে যাচ্ছে। 

মঙ্গলবারের (৮ জুন) সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ আভাস দেন। লিন্ডসে গ্রাহাম মঙ্গলবারের প্রাইমারি ভোটে (দলীয় বাছাই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং তারা (ইরান) একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।’

অবশ্য ‘দুই সপ্তাহের’ মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির এ ধরনের প্রতিশ্রুতি ট্রাম্প এবারই প্রথম দেননি। গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা প্রাথমিকভাবে দুই সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। আর ওই সময়ের মধ্যে যুদ্ধ অবসানে উভয় পক্ষের একটি চুক্তি চূড়ান্ত করার কথা ছিল।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়