শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০২:৩৬ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৬ মুসলিম দেশের আহ্বান

ইরানের বিরুদ্ধে কড়া নিন্দা জানালো উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলো। সংস্থাটি বাহরাইন, কুয়েত ও জর্ডানের ওপর ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব হামলার সম্পূর্ণ দায় তেহরানের ওপর বর্তানোর ঘোষণা দিয়েছে।

জিসিসির মন্ত্রীপরিষদ এক বিবৃতিতে বলেছে, ইরানের এই হামলা এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা, নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর যে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ভার তেহরানের।

বিবৃতিতে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য। সদস্য রাষ্ট্রগুলোর যেকোনো একটির বিরুদ্ধে হামলা মানে তাদের সবার বিরুদ্ধে হামলা।

জিসিসি এই হামলাগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতার ওপর স্পষ্ট আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা বলেছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

সংস্থাটি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে জানিয়েছে, সদস্য রাষ্ট্রগুলো ব্যক্তিগত ও সম্মিলিতভাবে আত্মরক্ষার বৈধ অধিকার রাখে।

জিসিসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এই হামলার নিন্দা জানায় এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

জিসিসিভুক্ত দেশের তালিকায় রয়েছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়