শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০২:৫৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের স্বপ্নে মৃত্যুর মিছিল: ৫ মাসে সাগরে ১,৩০০ অভিবাসীর মৃত্যু

উন্নত জীবন ও পরিবারের স্বপ্ন পূরণের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে পৌঁছানোর পথে ১ হাজার ৩১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে অভিবাসনপথ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪২ জন নারী ও ১২৯ জন শিশু রয়েছেন। এছাড়া অন্তত ২৭টি নৌকা যাত্রীসহ নিখোঁজ হয়েছে, যাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে ক্যানারি দ্বীপে সফরের আগে, যেখানে অভিবাসনপ্রত্যাশীদের প্রতি ইউরোপীয় দেশগুলোর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। তিনি অভিবাসীদের দুর্দশাকে এমন একটি সংকট হিসেবে উল্লেখ করেছেন, যা আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইউরোপমুখী অভিবাসন ঠেকাতে মৌরিতানিয়াসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। ফলে অভিবাসনপ্রত্যাশীরা নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টাকালে ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হন।

প্রসঙ্গত, ক্যানারি দ্বীপপুঞ্জ ও পশ্চিম আফ্রিকার উপকূলের মধ্যকার সর্বনিম্ন দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এছাড়া অনেক অভিবাসনপ্রত্যাশী মরক্কো থেকে স্পেনের সীমান্তবর্তী সংকীর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ারও চেষ্টা করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। সূত্র: রয়টার্স।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়