শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নে সাপ দেখলে কী হয়? হাদিসে যা বলা আছে

যখন মানুষ ঘুমিয়ে পড়ে, তখন তার আত্মা দেহ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রবেশ করে এক রহস্যময় জগতে। সেখানেই মানুষ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখে, অনুভব করে এবং আবার ভুলেও যায়। ইসলামে ঘুমকে শুধু শরীরের বিশ্রাম নয়, বরং আল্লাহর এক বিশেষ নেয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। 

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ’। (সুরা নাবা : ৯-১০)

স্বপ্নে সাপ দেখলে কী হয়? হাদিসে যা বলা আছে

ইসলামে স্বপ্নকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, আর-রু’ইয়া বা কল্যাণকর ও সত্য স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কতা হিসেবে আসে। আর দ্বিতীয়টি হলো, আল-হুলম বা দুঃস্বপ্ন। এটি শয়তানের পক্ষ থেকে আসে এবং মানুষকে ভয় দেখানো বা বিপথে নেওয়ার জন্য সৃষ্টি হয়।

আমাদের আশপাশের অনেকে অনেক সময় ভয়ংকর স্বপ্নের কথা শোনান। বিশেষ করে অনেকে স্বপ্নে সাপ দেখার কথা বলে থাকেন। তাই কেউ কেউ জানতে চান, স্বপ্নে সাপ দেখলে কী হয়। এতে ভয়াবহ কোনো ক্ষতি আছে কি না, বুঝতে চান তারা।

যা বলা হয়েছে হাদিসে

হাদিসে বলা হচ্ছে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে । দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে নবীজি (সা.) উম্মতদের আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আবার কোনো কোনো হাদিসে খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি বাম দিকে তিনবার থুথু ফেলার কথাও এসেছে। (তিরমিজি : ৩৪৫৩)

আবু সালামা (রহ.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আমি আবূ কাতাদাকে (রা.) বলতে শুনেছি, আমি এমন স্বপ্ন দেখতাম যা আমাকে রোগাক্রান্ত করে ফেলত। অবশেষে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তখন এমন ব্যক্তির কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। আর যখন অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে, তখন যেন সে এর ক্ষতি ও শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায়, তিনবার থু থু ফেলে এবং কারও কাছে বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। (বোখারি : ৬৫৬৮)

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, স্বপ্নে সাপ বা হিংস্র কোনো জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা আপনার শত্রুতা বোঝায়। অর্থাৎ আপনার শত্রু আছে। আবার অনেক সময় যখন হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে এরকম কোনো দৃশ্য দেখেন, সেগুলো দুইটার একটা হতে পারে— প্রথমত, শয়তান মানুষকে পেরেশানি করার জন্য, নাজেহাল করার জন্য এই স্বপ্নগুলো দেখায়। 

তিনি বলেন, এগুলো ব্যাখ্যাহীন। আবার অনেক সময় কারও ওপর যদি কালো জাদু করা হয়, দুষ্ট জিন ভর করে, তখন সে এজাতীয় স্বপ্ন দেখে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়