শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক  এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগেরে যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদি আলীজাদেহ মুসাভী। সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফি মো: মোস্তফার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম।এ ধর্মই প্রথম মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং সভ্যতা বিনির্মাণে ভূমিকা রেখেছে।তারা বলেন, ইসলামী সভ্যতা বলতে শুধু এটা নয় যে আমি নামায পড়ি কিংবা রোযা রাখি। বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনের সর্বত্র ইসলামী ধারায় জীবন যাপন করাই ইসলামী সভ্যতার প্রথম কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়