শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

তাবলিগ জামায়াত বাংলাদেশের (শুরায়ি নেজাম) শীর্ষ মুরুব্বি ও আহলে শুরার সদস্য, বর্ষীয়ান আলেম মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স ছিল ৭৪ বছর।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা ফারুকের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে তাবলিগের দাওয়াতি মেহনতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন । কাকরাইল মারকাজকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। 

মাওলানা ফারুকের ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়