শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০১:০৫ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের

হজের দ্বিতীয় দিনে সৌদি আরবের আরাফাত পর্বতে সমবেত হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। দেওয়া হয় হজের খুতবা।

আরাফাত ময়দানের মসজিদে নামিরাহতে আরাফার খুতবা দিয়েছেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি।

হজের খুতবা শেষে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় জামাতে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সুন্নাত তরিকায় জোহরের ওয়াক্তে এক আজান এবং দুই ইকামতের মাধ্যমে এই নামাজ আদায় করা হয়। মসজিদে নামিরায় ছাড়া হাজিরা নিজ নিজ তাবু থেকে জামাতে নামাজে আদায় করে।

জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা জোহর ও আসর—উভয় নামাজ দুই রাকাত করে (কসর) পরপর আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিরা সূর্য ডোবা পর্যন্ত আরাফাতের ময়দানে হাত তুলে দোয়া, ইস্তিগফার ও কান্নাকাটিতে মশগুল থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়