শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওটস দিয়ে তৈরি করুন স্বাস্থ্যকর পোলাও

আজকের ব্যস্ত জীবনে সকালের নাশতা বা রাতের খাবারে স্বাস্থ্যকর ও সহজ কিছু চাইলে ওটস পোলাও একদম পারফেক্ট। ওটসের সঙ্গে হালকা মসলার স্বাদ, সবজির পুষ্টি এবং ঘি-চিনাবাদামের ফ্লেভার মিশে এটি শুধু সুস্বাদু নয়, পুষ্টিকরও।

জেনে নিন কীভাবে বানাবেন ওটস পোলাও-

উপকরণ

১. রোলড ওটস ৩ কাপ

২. হলুদ ১/২ চা চামচ

৩. চিনাবাদাম ১/৪ কাপ

৪. সরিষা দানা ১ চা চামচ
৫. পেঁয়াজ কুঁচি ১টি

৬. শুকনা মরিচ ১টি

৭. কাঁচামরিচ ২টি

৮. ক্যাপসিকাম কুঁচি ১টার অর্ধেক

৯. ধনিয়াপাতা কুঁচি ২ টেবিল চামচ

১০. গাজর কুঁচি ১টি

১১. আলু কুঁচি করে কাটা ১ টি

১২. লেবুর রস ২ টেবিল চামচ

১৩. লবণ স্বাদমতো

১৪. ঘি এবং তেল প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালী

প্রথমে কিছুটা গরম পানিতে ওটসগুলো ৪-৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর অতিরিক্ত পানি ছেঁকে ফেলে দিন।

এ বার প্যানে তেল গরম করে প্রথমে বাদামগুলো ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলেই এক টেবিল চামচ ঘি, শুকনা মরিচ এবং সরিয়া দিয়ে ফোঁড়ন দিন। সামান্য নাড়াচাড়া করে একে একে দিন পেঁয়াজ, মরিচ, আলু, গাজর ও ক্যাপসিকাম।

এবার সামান্য লবণ দিয়ে সবজিগুলো নেড়েচেড়ে ডেকে দিন। আলু আর গাজর নরম হয়ে আসলে কড়াইয়ে দিয়ে দিন ভিজিয়ে রাখা ওটস ও হলুদ।

এবার ভালোভাবে নেড়েচেড়ে প্রয়োজন মনে হরে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট রান্না হতে দিয়ে চুলা বন্ধ করে দিন। সবশেষে উপরে চিনাবাদাম, লেবুর রস, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ওটস পোলাও। সূত্র: আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়