শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রিজকে অতিরিক্ত বরফমুক্ত রাখার সহজ পদ্ধতি

বাড়িতে হঠাৎ অতিথি এলো, ঘরে রান্না করা তেমন কিছু নেই। এ অবস্থায় ঝটপট কিছু একটা করে দিতে হবে।

দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে আপনার মাথায় হাত। চারদিকে বরফ জমে কঠিনভাবে আটকে আছে। কোনোভাবেই রান্নার জন্য মাছ-মাংস বের করা সম্ভব না।  
 
এমন অবস্থা যেন না হয় এজন্য ফ্রিজে অতিরিক্ত বরফ জমা বন্ধ করার উপায় জেনে নিন: 

• দেয়ালের সঙ্গে লাগিয়ে ফ্রিজ রাখবেন না। দেয়াল থেকে এক ফুট দূরে রাখুন। যেন ফ্রিজের কয়েল সহজে ঠান্ডা হতে পারে
• থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করুন। আপনার ফ্রিজে থার্মোমিটার না থাকলে, তা বসান
• ফ্রিজ খোলার পর কাজ শেষে দরজা ভালোভাবে আটকে রাখুন। ভুলে খুলে রাখবেন না
• গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ তৈরি হয়। এজন্য রান্না করার পর সঙ্গে সঙ্গে খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালোভাবে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রাখুন 
• ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা চুলার পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফও জমে বেশি                                                                      • এছাড়া নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে ফ্রিজের সব খাবারের প্যাকেটগুলো এদিক-সেদিন করে রাখুন।  
• বাইরের আবহাওয়ার সঙ্গে মিল রেখে ফ্রিজের টেম্পারেচার সেট করুন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়