শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালে খেজুর গুড়ের স্বাস্থ্যকর উপকারিতা

শীতের আমেজ বাড়তেই দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে গুড় প্রস্তুতের ব্যস্ততা। বিশেষ করে খেজুরের গুড়—বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাদ্য উপকরণ—এ মৌসুমে ব্যাপক চাহিদা পেয়ে থাকে। ভোরবেলা খেজুরগাছ থেকে রস নামানোর পর শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া, যা দীর্ঘসময় জ্বাল দিয়ে প্রস্তুত করা হয়।

পুষ্টিবিদদের মতে, প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় গুড় শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত উপকারী। বিশেষ করে শীতকালে শরীর উষ্ণ রাখতে এবং রোগ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শীতকালে গুড় খাওয়ার নানা উপকারিতা

১. শরীর উষ্ণ রাখে
গুড়ে রয়েছে ক্যালোরিফিক উপাদান, যা শরীরে তাপ উৎপাদনে সহায়তা করে। ফলে শীতের সময় শরীরকে উষ্ণ রাখতে গুড় বিশেষভাবে কার্যকর।

২. ঠাণ্ডা-কাশি প্রতিরোধে সহায়ক
গুড়ের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে। এতে ঠাণ্ডা, কাশি ও মৌসুমি সংক্রমণ কমে।

৩. পুষ্টির সমৃদ্ধ উৎস
গুড়ে রয়েছে লোহা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম ও পটাসিয়ামসহ গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪. গলার সমস্যায় উপকারী
গলার ভেতরের সংক্রমণ দূর করতে গুড় অত্যন্ত কার্যকর। দীর্ঘদিনের কাশি বা শ্বাসযন্ত্রের সমস্যায়ও এটি উপকার এনে দেয়।

৫. রক্ত সঞ্চালন উন্নত করে
গুড় রক্তনালী প্রসারিত করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

৬. সংক্রমণ থেকে সুরক্ষা দেয়
নিয়মিত গুড় খেলে পেট, অন্ত্র, শ্বসনতন্ত্র ও ফুসফুসের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।

পুষ্টিবিদেরা বলছেন, চিনির তুলনায় প্রাকৃতিক গুড় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই শীতকালে দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিমিত পরিমাণে গুড় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়