শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন খালি পেটে ২ টি এলাচ খেলে দেহে যে উপকার হয়

রান্নাঘরের সুগন্ধি মসলাগুলোর মধ্যে এলাচ অন্যতম। শুধু খাবারের স্বাদ বাড়াতে নয়, স্বাস্থ্যের জন্যও এটি সমানভাবে উপকারী। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন খালি পেটে দুটি এলাচ খাওয়া দেহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার এনে দিতে পারে।

ওজন কমাতে সহায়তা

এনসিবিআই–এর তথ্য অনুযায়ী, এলাচে রয়েছে প্রচুর ফাইবার, যা দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে এবং অযথা খিদে লাগা কমায়। পাশাপাশি এটি বিপাকক্রিয়া বাড়িয়ে ক্যালরি পোড়ানোর গতি বাড়াতে সহায়তা করে।

হজমশক্তি উন্নত করে

এলাচহজমকারী এনজাইমের নিঃসরণ বাড়ায়, ফলে খাবার সহজে হজম হয়। খালি পেটে এলাচ খাওয়া

  • কোষ্ঠকাঠিন্য
  • বদহজম
  • গ্যাস

এসব সমস্যা কমাতে কার্যকর হতে পারে। এর অ্যান্টি–ইনফ্লেমেটরি গুণ পেট ফোলা কমাতেও সাহায্য করে।

দুর্গন্ধ দূর করে

নিঃশ্বাসে দুর্গন্ধের সহজ সমাধান হতে পারে একটি এলাচ। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের ব্যাকটেরিয়া কমায়। সকালে খালি পেটে এলাচ চিবালে নিঃশ্বাস সতেজ থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এলাচে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি–র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত এলাচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে পারে এবং কিছু সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে

কিছু গবেষণায় দেখা গেছে, এলাচ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এটি*ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এলাচ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ত্বকের জন্য উপকারী

এলাচে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এতে ত্বক টানটান থাকে এবং বলিরেখা কমে। এর প্রদাহবিরোধী গুণ ত্বকের লালচেভাব বা ফোলাভাবও কমাতে পারে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়