শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের সন্ধ্যায় শরীর গরম ও সুস্থ রাখবে যে ৪ খাবার

শীতের সন্ধ্যায় মুখরোচক খাবার খেতে কার না মন চায়। প্রতিদিনই বাইরের খাবার পেটের জন্য মোটেও ভালো নয়। বরং শীতকালে এমন খাবার খেতে হবে, যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং সেই সঙ্গে শরীরকে গরমও রাখে। এ বিষয়ে চিকিৎসক আলাহিম শেখ জানাচ্ছেন, শীতের সন্ধ্যায় এমন কিছু খাবার খান, যাতে পেটের সমস্যাও হবে না, আবার শরীরও গরম থাকবে।

চলুন জেনে নেওয়া যাক, আপনার শরীরের জন্য উপকারী—

সবজির স্যুপ

বাজারে গেলেই এখন শীতকালীন সবজির দেখা পাওয়া যায়। ব্রকোলি, গাজরসহ সব রকমের সবজি পাওয়া যাচ্ছে। শীতের সন্ধ্যায় ব্রকোলি ও কড়াইশুঁটির স্যুপ, টমেটো, কুমড়ার স্যুপ বানাতে পারেন। এ ছাড়া সব সবজি ব্যবহার করেই একটা স্যুপ বানাতে পারেন। স্যুপে চিকেন ও ডিমও মেশাতে পারেন। স্যুপ খেলে শরীর গরম থাকে এবং শরীরে ইমিউনিটি বৃদ্ধি পায়।

ভেষজ চা

শীতের সন্ধ্যাবেলা এক কাপ গরম চা আপনার শরীরের সব ক্লান্তি দূর করে দেবে। এর পাশাপাশি শরীর গরমও রাখে। কিন্তু চায়ে দুধ ও চিনি মিশিয়ে খেলে চলবে না। শরীরকে গরম রাখতে হারবাল টি কিংবা ভেষজ চা পান করুন। তুলসী, ল্যাভেন্ডার, ক্যামোমাইলের মতো উপাদান দিয়ে তৈরি চা খান। এ ছাড়া হট চকোলেটও খেতে পারেন। এই পানীয়ও শরীরকে গরম রাখে।

রাঙা আলু

শীতকালে সহজেই মেলে রাঙা আলু। এই আলুকে মাইক্রোওয়েভে বেক করে নিন। এরপর মাখন, চিজ, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিন। এই ম্যাশড পটেটো সন্ধ্যাবেলার নাশতা হতে পারে। এমনকি রাঙা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েও খেতে পারেন।

ওটমিল

অনেকের ধারণা, ওটস শুধু ব্রেকফাস্টের খাবার। দুধ দিয়ে ওটমিল বানিয়ে সন্ধ্যাবেলাও নাশতা করতে পারেন। গরম গরম ওটমিল খেলে শীতকালে হজমের গণ্ডগোল হবে না, আবার শরীরও গরম থাকবে। ওটমিলে আখরোট, আমন্ড মিশিয়ে খেতে পারেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়