শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুষ্টিগুণে ফুলকপি না ব্রকোলি, শীতে কোনটি সেরা?

শীতকালের বাজার দখল করে আছে ফুলকপি আর ব্রকোলি। হেঁশেলেও সম্মুখসমরে নামে এ দুই সবজির। ফুলকপি না ব্রকোলি— স্বাদেও টেক্কা দেয় একে অন্যকে। কিন্তু স্বাস্থ্যগুণের দিক থেকে কে এগিয়ে আছে, সেটি অনেকেই বুঝতে পারে না। মাছের পাতলা ঝোল থেকে সালাদ— ফুলকপি আর ব্রকোলির চাহিদা অপরিসীম। কোনটিকে আপন করে নিলে শরীর নিয়ে ভাবনা দূর হবে, জেনে নিন।

ফুলকপি শীতকালীন সবজি। মজাদার খাবার। আর ফুলকপিতে আছে খনিজ, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট। শুধু তাই নয়; ফুলকপিতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৫, ভিটামিন বি ৬, ভিটামিন ই ও ভিটামিন কে। আছে ম্যাঙ্গানিজ, জিংক, ফোলেট ও ক্যালশিয়ামের মতো খনিজ। তবে ব্রকোলিতেও আছে এসব উপাদান। আর এসব উপাদান ব্রকোলিতে আছে ফুলকপির চেয়েও বেশি।

ব্রকোলিতে ফুলকপির চেয়ে বেশি ভিটামিন সি ও ফাইবার রয়েছে। আরও আছে ভিটামিন এ, ভিটামিন বি৬, নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্ল্যাভিন, আয়রন, ফসফরাস, জিংক ও ক্যালশিয়াম।

ফুলকপি ভাজলে উপকার কমে যায়। তাই ফুলকপি সেদ্ধ করে রান্না করা ভালো। আর ব্রকোলি রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই ব্রকোলির সালাদ খাওয়া ভালো। অনেকেই ফুলকপি ও ব্রকোলিতে অ্যালার্জি আছে, তাই এড়িয়ে চলার চেষ্টা করেন এ দুই সবজিতে।

এ বিষয়ে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের এক গবেষণায় দেখা গেছে, এক কাপ ব্রকোলিতে রয়েছে ৩-৩.৫ গ্রাম ক্যালশিয়াম, যা প্রতিদিন শরীরে প্রবেশ করলে হাড় শক্তিশালী হতে বাধ্য। অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষরণ কমাতেও সাহায্য করে ব্রকোলি। যার ফলে মানসিক উদ্বেগ, অবসাদ দূরে চলে যায়। চিকিৎসকদের মতে, ক্যানসারের বিরুদ্ধেও লড়াই করে ব্রকোলি। আর হার্টেরও খেয়াল রাখে।

চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার বলেন, ব্রকোলির মতো ফুলকপিতেও ভিটামিন 'সি' আর 'কে' থাকে। ফুলকপি খেলে হাড় ক্ষয়ের ঝুঁকি কমে। রক্ত জমাট বাঁধতে দেয় না ফুলকপি। ‘ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের গবেষণা জানাচ্ছে, ফুলকপিতে রয়েছে ‘কোলাইন’ নামক উপাদান, যা শান্তিতে ঘুমাতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়াতে, পেশির রক্ত চলাচল সচল রাখতেও ফুলকপি ভীষণ উপকারী।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, ব্রকোলি ও ফুলকপি দুটোই যথেষ্ট উপকারী। তবে কার শরীরে কোন উপাদানের প্রয়োজন, তার ওপর নির্ভর করছে কে কোনটি খাবেন। কারও যদি শরীরে ভিটামিন ও ফাইবারের অভাব ঘটে থাকে, সে ক্ষেত্রে ব্রকোলি খাওয়া যেতে পারে। আবার কেউ যদি লো-কার্ব এবং কম ক্যালোরি ডায়েট করেন, তাহলে ফুলকপি হতে পারে সেরা বিকল্প।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়