শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন নিয়ন্ত্রণ থেকে হার্টের সুরক্ষা: প্রতিদিন কমলা খাওয়ার যত উপকারিতা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়। এতে থাকা প্রাকৃতিক ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে। যারা প্রায়ই পেট ভারি বা অস্বস্তিতে ভোগেন, তাদের জন্য কমলা হতে পারে সহজ সমাধান। কারণ কমলার ভেতরে প্রচুর পরিমাণে পানি থাকে। প্রতিদিন একটি বা দুটি কমলা শরীরের পানিশূন্যতা কমাতে সাহায্য করে। বিশেষ করে গরমের সময়। এতে শরীর থাকে চাঙা ও কর্মক্ষম।

সেই সঙ্গে মানসিক চাপ কমাতে পারে কমলা। কারণ প্রাকৃতিক উপাদান মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। ভিটামিন ‘সি’ স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে মন থাকে ফুরফুরে। কর্মব্যস্ত জীবনে প্রতিদিন একটি কমলা মানসিক স্বস্তিও দিতে পারে। আবার চোখের স্বাস্থ্যের জন্য ভালো কমলা। কমলায় থাকা ভিটামিন ‘এ’ ও অ্যান্টি-অক্সিডেন্ট চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করা মানুষদের জন্য কমলা হতে পারে চোখের জন্য উপকারী একটি ফল।

আর সে কারণে আপনার শরীরের ওজন কমানো কিংবা নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে কমলা। কারণ কম ক্যালোরি, বেশি আঁশ ও প্রাকৃতিক ভিটামিন সি সমৃদ্ধ হচ্ছে কমলা। এ ফলটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে এবং খিদে কমায়। এর পাশাপাশি শরীরের বিপাকক্রিয়া সচল রেখে চর্বি জমার প্রবণতাও কমাতে বড় ভূমিকা রাখে। তাই স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের  খাদ্যতালিকায় অন্তত একটি করে কমলা খান। আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়ক হবে। কমলা কম ক্যালরিযুক্ত হলেও এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার ও পানি। এটি দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখার ডায়েটে কমলা তাই একটি আদর্শ ফল।

আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলার জুড়ি মেলা ভার। কারণ কমলা ভিটামিন ‘সি’-এর অন্যতম প্রধান উৎস। এই ভিটামিন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত কমলা খেলে সর্দি-কাশি, জ্বর কিংবা মৌসুমি সংক্রমণের ঝুঁকি কমে যায়। বিশেষ করে আবহাওয়া বদলের সময় কমলা হতে পারে প্রাকৃতিক প্রতিরক্ষাকবচ।

শুধু তাই নয়, আপনার ত্বক রাখে উজ্জ্বল ও সতেজ। কারণ কমলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বক থাকে টানটান, উজ্জ্বল এবং বয়সের ছাপ পড়ে দেরিতে। নিয়মিত কমলা খেলে ত্বকের শুষ্কতা কমে, ব্রণ ও দাগছোপের সমস্যাও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে। আর কমলায় থাকা ফাইবার, পটাশিয়াম ও ফ্ল্যাভোনয়েড হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে কমে আসে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়