শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোখ, লিভার ও হার্টের সুরক্ষায় গাজর: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য এক সুপারফুড

গাজর শুধু সুস্বাদু নয়, এটি স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের বিভিন্ন অঙ্গের সুরক্ষায় সাহায্য করে।

গাজর দেহের যেসব অঙ্গ ও অংশের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, তা হলো:

চোখের জন্য উপকারি

গাজরে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যকে সরাসরি উন্নত করে। নিয়মিত গাজর খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে এবং চোখের রোগের ঝুঁকি কমে।

লিভার সুরক্ষা

পরিবেশে থাকা রাসায়নিক ও টক্সিনের প্রভাব থেকে লিভারকে রক্ষা করতে গাজর কার্যকর। ভিটামিন এ এর উপস্থিতি দেহের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে শক্তিশালী করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা পলিআ্যাসিটিলিন যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি সীমিত করতে সাহায্য করে। 

হৃদয় ও রক্তনালির সুস্থতা 

হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে গাজর উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

মুখের স্বাস্থ্য

গাজর খেলে দাঁত ও মাড়ি পরিষ্কার থাকে। এটি সাধারণভাবে মৌখিক স্বাস্থ্য রক্ষা করে।

ত্বকের যত্ন

ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের কারণে গাজর ত্বককে সূর্যের ক্ষতিকর আলোর প্রভাব থেকে রক্ষা করে এবং ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য করে।

সহজভাবে বলা যায়, প্রতিদিনের খাদ্যতালিকায় গাজর রাখা দেহ, চোখ, লিভার, হৃদয় ও ত্বকের সুস্থতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়