শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:১৮ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেজুরের গুড় আসল না ভেজাল, চিনবেন যেভাবে

শীতকালে গ্রাম-গঞ্জে গুড়ের মিষ্টি গন্ধ ভাসতে শুরু করে। বাঙালি পিঠা-পায়েসসহ নানা মিষ্টান্নে গুড়ের স্বাদ উপভোগ করে থাকে। গুড় শুধু স্বাদে নয়, স্বাস্থ্যেও উপকারি। এতে থাকে লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম ও পটাশিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গুড় সাধারণত খেজুরের রস থেকে তৈরি হয়। রস সংগ্রহের পরে বড় পাত্রে রেখে আগুনে ফুটিয়ে গুড় বানানো হয়। তবে সম্প্রতি দেশে গুড়ে ভেজাল ও কৃত্রিম উপাদান মেশানোর অভিযোগ বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চিনি, ফিটকিরি ও রাসায়নিক রং দিয়ে ভেজাল গুড় তৈরি করছেন, যা স্বাদ ও গন্ধহীন।

গুড়ের আসল ও ভেজাল চেনার উপায়:

  • আসল গুড়ের রং গাঢ় বাদামি এবং তার পাটালি নরম ও রসাল হয়, রং কালচে লালাভ।
  • ভেজাল বা মিশ্রিত গুড় চকচকে এবং পাটালি খুব শক্ত হয়, রং সাদা বা হালকা হয়।
  • পাটালি যদি চকচকে ও শক্ত হয়, তবে তাতে চিনি বা রাসায়নিক মেশানো থাকতে পারে।
  • গুড়ের স্বাদ নোনতা বা তিতা হলে ভেজালের সম্ভাবনা থাকে।
  • গুড়ের মাঝে স্ফটিকের মতো অংশ থাকলে মিষ্টতা বাড়ানোর জন্য কিছু মেশানো হয়েছে।

শীতকালীন সময়ে সুস্থ ও নিরাপদ গুড় ব্যবহার নিশ্চিত করতে আসল ও ভেজাল গুড় চিনতে পারাটা অত্যন্ত জরুরি। তাই গুণগত মান যাচাই করে খেজুরের প্রকৃত গুড় ব্যবহার করুন, স্বাস্থ্যবান থাকুন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়