শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যাপ্ত ঘুম না পেলে মস্তিষ্কে শুরু হয় অপ্রত্যাশিত জৈবিক পরিবর্তন

পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, কাজ করতে সময় বেশি লাগে, এমনকি চিন্তাশক্তিও কমে যায়। এত দিন এসবকে শুধু ক্লান্তির ফল বলা হলেও, নতুন এক গবেষণায় জানা গেছে—ঘুমের অভাবে মস্তিষ্কে একটি বিশেষ জৈবিক প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে, যার সরাসরি প্রভাব পড়ে মনোযোগ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ওপর।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর গবেষকেরা ঘুমের ঘাটতিতে মস্তিষ্কে কী পরিবর্তন ঘটে, তা তারা গবেষণা করে দেখেন। 

গবেষণায় দেখা যায়, ঘুম ঠিকমতো না হলে মস্তিষ্কের ভেতরে থাকা এক ধরনের তরল—সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (সিএসএফ)—জেগে থাকার সময়ও বেশি নড়াচড়া করতে শুরু করে। এতে সাময়িকভাবে মনোযোগ ধরে রাখার ক্ষমতা ব্যাহত হয়।

সাধারণত ঘুমের সময় এই তরলটি মস্তিষ্কে সারা দিন জমে থাকা বর্জ্য পরিষ্কার করে, যা মস্তিষ্ক সুস্থ রাখার জন্য খুবই জরুরি। কিন্তু ঘুমের অভাব হলে মস্তিষ্ক এই পরিষ্কার প্রক্রিয়াটি জাগ্রত অবস্থাতেই চালু করার চেষ্টা করে। 

গবেষকদের মতে, ঘুমের ঘাটতি পুষিয়ে নিতে এটি মস্তিষ্কের এক ধরনের চেষ্টা হলেও, এর ফলে মনোযোগ ও একাগ্রতা কমে যায়।

গবেষণায় ২৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। তাদের দু’ধাপে পরীক্ষা করা হয়—একবার পর্যাপ্ত ঘুম না নিয়ে এবং আরেকবার পূর্ণ রাতের ঘুমের পর। পরদিন সকালে বিভিন্ন চিন্তাশক্তি ও মনোযোগ-ভিত্তিক কাজের মাধ্যমে তাদের মস্তিষ্কের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

গবেষণায় দেখা গেছে, যারা ঘুম থেকে বঞ্চিত ছিলেন, তাদের প্রতিক্রিয়া ধীর ছিল এবং মনোযোগ ধরে রাখার ক্ষমতাও কমে গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়