শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত চিয়া সিডস পানে স্বাস্থ্যঝুঁকি: দিনে কতটুকু খাওয়া নিরাপদ?

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে বেশ পরিচিত একটি নাম চিয়া সিডস। সাদা-কালো এই বীজে আছে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো উপকারি সব উপাদান। ওজন কমানো থেকে শুরু করে বদহজমের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে চিয়া সিডস। 

সমস্যা হলো, দিনে কতটুকু চিয়া বীজ খাওয়া উচিত তা জানেন না বেশিরভাগ মানুষ। এতেই ঘটে বিপদ। মাত্রাতিরিক্ত চিয়া সিডস খেলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। চলুন জেনে নিই বিস্তারিত- 

১. হজমের সমস্যা দেখা দেয়
বদহজমের সমস্যা দূর করতেই অনেকেই চিয়া সিডস খান। কিন্তু এটি বেশি খেয়ে ফেললে সমস্যা আরও বাড়তে পারে। এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অতিরিক্ত ফাইবার হজমের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। আবার ডায়েরিয়াও হতে পারে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম থাকলেও চিয়া সিড না খাওয়াই ভালো। 

২. রক্ত পাতলা করে দেয়
চিয়া সিডসে ভরপুর মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। এটি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারি। কিন্তু কারো উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এবং রক্ত পাতলা করার ওষুধ খেলে চিয়া সিডস খাওয়া উচিত নয়। অতিরিক্ত চিয়া সিডস খেলে রক্ত পাতলা হয়ে যেতে পারে। তখন সামান্য কাটাছেঁড়া হলেও রক্তপাত থামবে না। অনেকসময় রক্তচাপও অস্বাভাবিক হারে কমিয়ে দিতে পারে এই বীজ। তাই অতিরিক্ত চিয়া সিডস খেলে হিতে বিপরীত হতে পারে। 

৩. সুগার লেভেল মারাত্মক কমিয়ে দেয়
ফাইবার সমৃদ্ধ চিয়া সিডস ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী। কিন্তু পরিমাণ বুঝে না খেলে বিপদ হতে পারে। ইনসুলিন গ্রহণ করলে এই বীজ না খাওয়াই ভালো। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে।  

দিনে কত চামচ চিয়া সিডস খাওয়া উচিত?
দিনে ২ চামচ পর্যন্ত চিয়া সিডস খেতে পারেন। অর্থাৎ, ১০-৩০ গ্রাম পর্যন্ত চিয়া বীজ খাওয়া নিরাপদ। কিন্তু কোনো শারীরিক জটিলতা থাকলে বা কোনো রোগের ওষুধ খেলে, চিকিৎসকের পরামর্শ নিয়েই চিয়া সিডস খাওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়