শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন খালি পায়ে হাঁটার উপকারিতা

খালি পায়ে হাঁটাকে আমরা সাধারণত ঘরের মধ্যেই সীমাবদ্ধ একটি অভ্যাস বলে মনে করি। তবে কিছু মানুষের কাছে এই খালি পায়ে হাঁটার বিষয়টি গুরুত্বপূর্ণ।

খালি পায়ে হাঁটা মানুষের প্রাচীন জীবনযাপনের প্রতিফলন। শতাব্দীর পর শতাব্দী মানুষ খালি পায়েই চলাফেরা করত। বর্তমানে অনেকেই প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করেন, বিশেষ করে খালি পায়ে, যার ফলে এর উপকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ইমিউনোলজি বিশেষজ্ঞরা জানিয়েছেন, খালি পায়ে হাঁটা শরীরের জন্য নানা উপকার বয়ে আনতে পারে। পায়ের সাথে মানবদেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রয়েছে, তাই পায়ে উদ্দীপনা সৃষ্টি করলে তা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।

ঘাস, পাথর বা অসমতল মাটিতে খালি পায়ে হাঁটা শরীরকে উদ্দীপিত করতে পারে। বিশেষজ্ঞরা নরম বা ভেজা ঘাসের উপর হাঁটার পরামর্শ দিয়েছেন, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে—বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। এটি শিশুদের ফ্ল্যাট ফুট হওয়া প্রতিরোধ করতে পারে এবং বয়স্কদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক।

অন্যদিকে, হেলথলাইন জানিয়েছে যে উপকারিতা থাকলেও খালি পায়ে হাঁটার সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।

অসতর্কভাবে খালি পায়ে হাঁটলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই উপযুক্ত স্থান নির্বাচন করা উচিত এবং কিছু ক্ষেত্রে, যেমন ডায়াবেটিস রোগীদের জন্য, চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

চিকিৎসকরা প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট করে ধীরে ধীরে খালি পায়ে হাঁটা শুরু করার পরামর্শ দিয়েছেন। এরপর অভ্যাস হয়ে গেলে সময়সীমা বাড়ানো যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়