শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিপিজেএ’র নিন্দা ও প্রতিবাদ 

মনিরুল ইসলাম : দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এবং দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে নাজেহাল ও হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। 

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী লিথো বলেন, সংবাদপত্রের ওপর যেকোন ধরনের হামলা স্বাধীন মত-প্রকাশের পরিপন্থী। আমরা দুটি পত্রিকার কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং একজন সম্পাদককে হেনস্তার নিন্দা জানাই। 

তারা বলেন, সমাজে ভিন্নমত থাকবে। মতের ভিন্নতা সমাজে সুস্থ ধারা তৈরি করে। সাংবাদিকতা কোন অপরাধমূলক কাজ নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার দায় দুষ্কৃতকারীদের। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্র ও সাংবাদিককে লক্ষ্যবস্তু করা অন্যায়। 

বিপিজেএ নেতৃবৃ্ন্দ বলেন, দেশে একটি সুস্থধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য যখন নির্বাচন আয়োজনের কাজ চলছে তখন সংবাদপত্র ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। আমরা এ ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়