শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এবং টার্মিনাল-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফেরত পাঠানো এই ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সবাই কেদাহ এর বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
 
 এই অভিবাসীরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের অপরাধগুলোর মধ্যে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া দেশে প্রবেশ করা এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করছিলেন। নিজ নিজ শাস্তি ভোগ করার পরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
 
এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ। তাকে সহায়তা করেন অন্যান্য পদের আরও আট জন কর্মকর্তা। কেদাহ অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম তাদের চলমান নজরদারি ও প্রয়োগমূলক কার্যক্রমের একটি অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়