শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায়

নভেম্বর মাসের টানা সাত দিনের হোম অফিসের বিশেষ জাতীয় অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে কাজ করা ডেলিভারি ড্রাইভাররাই ছিল হোম অফিসের টার্গেট। অভিযানে মোট ১৭১ জনকে আটক করা হয়। মূলতঃ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ''ডিগ ইকোনোমি''-তে অবৈধভাবে কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশই এই অভিযান।

বাংলাদেশি, ইন্ডিয়ান চাইনিজ সহ মোট ৬০ জন ডেলিভারি ড্রাইভারকে নিজ দেশে ফেরৎ পাঠাচ্ছে বৃটেন সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর ) এখবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম দ্যা স্কাই।

বর্ডার সিকিউরিটির মন্ত্রী এলেক্স নরিস বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন এবং তিনি কোম্পানিগুলোকে আরো সতর্ক হওয়ার ব্যাপারে বার্তা দিয়েছেন। ডেলিভারি ড্রাইভারদের ফেস রিকোগনিশন সিস্টেমকে কঠোর ও স্বচ্ছ করার প্রস্তাব দিয়েছেন। 

এলেক্স নরিস আরো বলেন, নভেম্বরের বিশেষ এই জাতীয় অভিযান বার্তা দিচ্ছে যে আপনি যদি বৃটেনে অবৈধভাবে কাজ করেন, আপনাকে আপনার নিজ দেশে ফেরৎ পাঠানো হবে। 

আটক ১৭১ জনের মধ্যে ১৬০ জনেরই অবৈধভাবে কাজ করার সত্যতা মিলেছে এবং এর মধ্যে ২ জন বাংলাদেশি রয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এদের সবাইকে নিজ দেশে ফেরৎ পাঠানোর প্রক্রিয়া চলছে। অনবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়