শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েত থেকে বের করে দেয়া হয়েছে প্রায় ৪০ হাজার প্রবাসীকে

গত এক বছরে কুয়েত থেকে মোট ৩৯ হাজার ৪৮৭ প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের বিরুদ্ধে কুয়েত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। যারা দেশটির নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এছাড়া যেসব প্রবাসী পরিবারসহ কুয়েতে বসবাস করছিলেন, তাদের ক্ষেত্রে স্পন্সর বা মূল ব্যক্তিকে বিতাড়িত করা হলে পরিবারের সদস্যদেরও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কারণ, তাদের রেসিডেন্সি মূল স্পন্সরের ওপর নির্ভরশীল ছিল।

কুয়েত সরকার জানিয়েছে, দেশটির আইন ও নিয়ম মেনে চললে প্রবাসীদের জন্য কোনো সমস্যা নেই। তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও নিরাপত্তা অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়