শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে থাকা বাংলাদেশের দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোন ছবি বা ভিডিও আপলোড, কোন সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ।

যেকোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নাম্বার ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) এ যোগাযোগ করতে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়