শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। 

আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) আপনাকে পুলিশ সদর দফতর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেয়া হলো।

সাধারণ মানুষের জন্য রাস্তা চলাচল বন্ধ করে ঢাকা থেকে নিয়মিত গাজীপুর অফিসে যাতায়াতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আজ রাতে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ সামনে আসে। বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রে জানা যায়, রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ওই সভায় কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা ড. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর পুনরায় আবেদন করে যোগদান করেন এবং ডিআইজি পদোন্নতি পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান।

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়